সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৫ই আগস্ট মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া। আবাসিক চিকিৎসক ডা. মোমেন হাসনাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম, সহকারী পরিচালক ডা. শেখ আলী রেজা সিদ্দিকী,সিনিয়র স্টোর অফিসার ডা. খালেদ মোশারফ,সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মহিউদ্দিন খান. জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. মোঃ মোস্তাফিজুর রহমান বিপ্লব, ডা. মোঃ আজিমুদ্দীন হীরা,ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মাহিদুল হক অয়ন, ইন্টার্নি চিকিৎসক ডা. প্রতীক বিশ্বাস, ডক্টরস ক্লাবের সভাপতি ডা. আশফাক কবির প্রহর, সাধারণ সম্পাদক ডা. সানবিম খান শিহর, সেবা তত্ত্বাবধায়ক শ্রীমতি নীভা রানী চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোঃ জুয়েল, সিনিয়র স্টোর অফিসার মোঃ রফিকুর রহমান সিদ্দিকী , রেকর্ড কিপার মোঃ গোলাম মোস্তফা, ৪র্থ শ্রেনী কর্মচারী কল‍্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ। এর আগে সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম‍্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন মেডিকেল কলেজের পরিচালকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *