“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখে ০৩ আগষ্ট সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের প্রাঙ্গনে ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষমেলা- ২০২৩ উদ্বোধন উপলক্ষ্যে বর্নাঢ্য র‍্যালি ও পরবর্তীতে তারেক স্মৃতি অডিটরিয়াম, টাউন হল প্রাঙ্গনে আলোচনাসভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, এমপি, জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-৩, গৌরিপুর, মো: ইকরামুল হক টিটু, মেয়র, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেন্জ,মো:মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ, মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ, দিলরুবা আহমেদ, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *