ইমরান হোসেন
ময়মনসিংহ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় এসআই(নিঃ) মোঃ কমল সরকার ও এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানাধীন আছিম বাজারস্থ মোঃ মাসুম শেখ (২৪) পিতা-মৃতঃ লোকমান আলী এর ভাড়াকৃত মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে পাকা রাস্তা হইতে ০২ সেপ্টেম্বর ১৭.৩০ ঘটিকায় ০৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। আল আমিন (৩০), পিতা-মৃতঃ আব্দুল আলীম ছট্টুো
মিয়া, মাতা-মোছাঃ জােবেদা বেগম
সাং-কৌড়াতুলী, ২। মোঃ শাকিব মিয়া (২০), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোছাঃ সেলিনা খাতুন, সাং-কৌড়াতুলী পশ্চিমপাড়া, ৩। মোঃ রাহাত মোহন (৩০), পিতা-মৃতঃ আঃ খালেক, মাতা-মৃতঃ মোমেনা খাতুন, সাং-কৌড়াতুলী, সর্ব
থানা-আখাউড়া, ৪। মোছাঃ জিয়াসমিন আক্তার (৩০), পিতা-মোঃ মজনু মিয়া, স্বামী-মৃতঃ তোরাব মিয়া, সাং-কাশিনগর উত্তরপাড়া, থানা-বিজয় নগর, সর্ব জেলা-ব্রাহ্মণবাড়ীয়াদ্বয়কে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ০৩ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০৪ জন আসামীর বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
