ইমরান হোসেন
ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা এর নির্দেশে ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায়
এসআই(নি:) সুমন চন্দ্র সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ
অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন জৈনক জামান সাহেবের ”নিগার জামান পেট্রোল পাম্প ” এর সামনে ঢাকা-
ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণপাশে ফাঁকা জায়গা হইতে ২৮
আগষ্ট ২৩.৪০ ঘটিকায় ডাকাতি প্রস্তুতিকালে ২ টি
রাম দা ও ১টি চাপাতিসহ ডাকাত ১। মো হিমেল সরকার আলিউল ইসলাম
(৩৪), পিতা-মো সিরাজুল ইসলাম ওরফে সিরাজ দালাল, মাতা-মোছা: সাদিয়া সরকার, সাং-কুর্শাপুর সরকার বাড়ী (খাঁ বাড়ীর পাশে), থানা-গফরগাঁও,
২। মো সোহাগ (২২), পিতা-মো মোফাজ্জল, মাতা-মোছাঃ আয়েশা বেগম, সাং-সাউদকান্দি (কাউসার মোড়লের বাড়ীর সাথে), থানা- ত্রিশাল, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মো হিমেল সরকার আলিউল ইসলাম (৩৪) এর বিরুদ্ধে গফরগাঁও থানায় ৪টি মামলা রয়েছে উদ্ধারকৃত ২টি রাম দা ও ১টি চাপাতি এর বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *