সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

১০-০৫-২০২৩ খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহের সম্মেলনকক্ষে ময়মনসিংহ জেলাস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহিদ আহসান রাসেল এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মহিউদ্দীন আহমেদ, সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মো: শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *