ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মুল্য প্রায় ৮০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী নাম মো: বাদশা (২০), উজ্জ্বল মিয়া( ২৪)।

গতকাল ১১-০৭-২৩ইং মঙ্গলবার সন্ধায় নগরীর বাইপাস এলাকার জনৈক এমএসএম ফিলিং স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানাযায়, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নির্দেশে পুলিশ নিয়মিতমাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানার এসআই নিরুপম নাগ, গং জোবায়ের হোসেন ও মিজানুর রহমান বিশেষ অভিযান পরিচালনাকালে মঙ্গলবার সন্ধ্যায় গোপন সুত্রে খবর পায় আন্তঃজেলা ভারতীয় মদের ব্যবসায়ীচক্রের সদস্যরা নগরীর বাইপাস এলাকায় নিশিদ্ধ মদ কেনাবেচা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জন ব্যাবসায়ীকে আটক করে ও ২৪ বোতল মদ উদ্ধার করে ।

কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ এর সত্যতা নিশ্চিত করে বলেন,বাদশাহ্ ও উজ্জ্বল বেশ কিছুদিন ধরে দুর্ঘাপুর থেকে ভারতীয় মদের মোটা চালান বহন করে এনে ময়মনসিংহ নগরীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছে। এ ধরনের তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ছাড়া তার সহযোগি বসবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *