সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকসেবীরা একটি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের দরিবৃ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষিকার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম অভিযোগ করে জানান, তার বিদ্যালয়ের আঙ্গিনায় প্রায়ই মাদকসেবীরা নেশার আড্ডা জমাতো। বিষয়টি তার নজরে আসায় মাদকসেবীদের নিষেধ করলে শুক্রবার দিবাগত রাতে তার ছেলে নেত্রকোনা সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্র আমির ফয়সাল ভূঁইয়া আনন্দ বাজার থেকে বাড়ি ফেরার পথে মাদকসেবী পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বৃ-বড়বাগ গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে ও তার সহযোগীরা তাকে মারধর করে।
প্রধান শিক্ষিকা বিষয়টি তাৎক্ষনিক মাহিনের বাবাকে অবহিত করলে তারা ক্ষিপ্ত হয়ে সশস্ত্র অবস্থায় বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণী কক্ষে তালা ভেঙ্গে প্রবেশ করে কক্ষের ফ্যান, লাইট, বেঞ্চ ও দরজা জানালা কুপিয়ে তছনছ করে। এতেও ক্ষান্ত না হয়ে প্রধান শিক্ষিকার বসত ঘরসহ গোয়াল ঘরে হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তিনি নিরুপায় হয়ে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর হামলাকারীরা পালিয়ে যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *