মোঃ ইমরুল আহসান

ময়মনসিংহ সদর উপজেলার চূরখায় এলাকার রূপসী বাংলা, হোটেল মালিকের অব্যবস্হাপনায় ফরিদা নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠেছে, গত ১১ মে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।সরেজমিনে দেখা গেছে, রূপসী বাংলা হোটেলের চার তলা বিশিষ্ট বিল্ডিং এর ওপরে নির্মান কাজ চলছে,কিন্তু নিরাপত্তার কোন ব্যবস্হা নেই, বিল্ডিং এর নির্মান কাজ করতে যেসব নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন, সেই ব্যবস্হা সেখানে নেই, হোটেল রূপসী বাংলার যে রান্নাঘরে ফরিদা কাজ করছিলেন,সেই রান্নাঘরটি ই যেন মরণ ফাঁদ, একদিকে যেমন রান্নাঘরটির চাল ভাঙ্গা, টিনের ওয়াল ভাঙা, অন্যদিকে, পাশেই একই মালিকের চার তলা বিল্ডিং এর ওপরে নির্মান কাজ চলছিল কিন্তু কোন নিরাপত্তার ব্যবস্হা ছিল না, যেকারণে রান্নাঘরটির ভাঙা টিনের চালে, চার তলার ওপর থেকে নির্মান সামগ্রী ভেঙ্গে পড়ে বাবুর্চি ফরিদার ওপর, যে কারণে প্রাণ দিতে হয়েছে নারী শ্রমিক ফরিদা কে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *