মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার
যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে সারা দেশের ন্যায় ময়মনসিংহ মহানগর,উত্তর ও দক্ষিণ জেলা,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়,জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৮ নভেম্বর বিকাল ৪ঘটিকার সময় ২০২৪ ইং ময়মনসিংহ জিলা স্কুলের হোস্টেল মাঠে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম নয়ন।
প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী।
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতা শ্যামল মালুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সংগ্রামী জননেতা ইয়াছিন আলী,প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আবু আফসান মোঃ ইয়াহিয়া সহ ময়মনসিংহ উত্তর,দক্ষিণ মহানগর,বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়,কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ, ছাত্রদল সহ সকল ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য রাখেন ময়মনসিংহ
দক্ষিণ বি এন পির নবগঠিত আহ্বায়ক কমিটির সংগ্রামী সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,
আওয়ামীলীগ সরকার গত পনের বছরে দেশটাকে একনায়কতন্ত্রে পরিণত করেছিল,বি এন পির লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল কাটিয়েছে,শত শত নেতাকর্মীকে হত্যাসহ গুম করেছে, দেশে কোন গণতন্ত্র ছিল না। দেশের হাজার কোটি টাকা লুঠ করে বিদেশে পাচার করেছে।
আওয়ামীলীগের গণ অভুত্থান হলেও এরা আবার সক্রিয় হতে পারে তাই এদের বিরোদ্ধে সোচ্ছার থাকতে হবে।

তারা আরও বলেন,দেশের স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে দেশে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার।
নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের উন্নয়ন সহ সংস্কার করা সম্ভব।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *