নিজস্ব প্রতিনিধি
ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা মোতাবেক চলতি রমজান এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ৭নং ঘোগা ইউনিয়নের হাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে চেকপোষ্ট ডিউটি করাকালে সিএনজিতে করিয়া ছাগল পরিবহনে সন্দেহজনক মনে হইলে চেকপোষ্ট ডিউটিতে দায়িত্বরত এসআই/মোঃ আতিউর রহমান সিএনজি গাড়ী সিগনাল দিয়ে থামাইলে সিএনজি গাড়ীর চালক ও গাড়ীর ভিতর হইতে অজ্ঞাত ২/৩ জন লোক দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় সিএনজি চালককে আটক করেন। জিজ্ঞাসাবাদে সিএনজি চালক সিএনজি গাড়ীর কাগজপত্র দেখাইতে ব্যর্থ হয় এবং গাড়ীতে ছাগল পরিবহনের বিষয়ে কোন সন্তোষজনক জবাদ দিতে পারে না। ধৃত আসামীকে আরও জিজ্ঞাসাবাদে তিনি জানান সিএনজি গাড়ীটি মনতলা বাজার হইতে এবং ছাগলটি খেরুয়াজানি বাজার হইতে পলাতক আসামীদের সহায়তা চুরি করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে মধুপুরের দিকে যাইতেছিল। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে চোরাই সিএনজি ও ছাগল উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করিয়া থানায় নিয়ে আসেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *