আরিফ রববানী
ময়মনসিংহ
সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ময়মনসিংহে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর নেতৃত্বে মহড়া চলিয়াছে জেলা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এই পুলিশের মহড়াটি নগরের প্রধান প্রধান সড়কে বিপুলসংখ্যক যানবাহন নিয়ে পুলিশের নিরাপত্তা মহড়া ও প্রস্তুতিমূলক তৎপরতা চোখে পড়েছে।
মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার পাশাপাশি নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে পুলিশের প্রস্তুতির বার্তা দেওয়া হয়। মহড়ায় জেলা পুলিশ, কোতোয়ালি মডেল থানার পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার সদস্যরা মোটরসাইকেল ও পুলিশের গাড়ি নিয়ে যোগে অংশ নেয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুললাহ্ আল্ মামুন , কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখার ওসি মুহাম্মদ মাহবুবুল হক সহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
টহলকালে জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার কামরুল হাসান। এ উদ্যোগের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধপ্রবণতা প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামীকাল নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় পাশে থাকবে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সুপার কামরুল হাসান জানান, ময়মনসিংহের শান্তিশৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশর এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক তৎপরতা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।
