স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যুক্তিবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যে ময়মনসিংহে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে জেলার ১৪টি উপজেলা থেকে আগত জুনিয়র (৮ম–১০ম) ও সিনিয়র (একাদশ–দ্বাদশ) গ্রুপের সেরা ৫ জন করে বিজয়ী প্রতিযোগীদের চূড়ান্ত এই পর্বে অংশগ্রহণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ -৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানিয়ে বলেন- শিক্ষকরা যদি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করতে সক্ষম তাহলেই
এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে। সে লক্ষ্যে আমরা কাজ করতে পারলে আগামীতে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে গড়ে উঠবে; নইলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারব না।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার,উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর মোঃ আরিফুল ইসলাম।

এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বোসন সাইন্স ক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক, ফেরদৌস সাগর।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বলেন, বিভিন্নভাবে তথ্য-উপাত্তের ভিত্তিতে আমার ধারণা জন্মেছে, আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ কমেছে। কিন্তু উন্নয়ন ও অগ্রগতির জন্য বিজ্ঞানের প্রতি গুরুত্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। এ সময় তিনি বিভিন্ন বিজ্ঞানীর জীবনী ও আবিষ্কার বিষয়ে আলোচনা করে শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, শিক্ষার অনেক মাধ্যম রয়েছে। আমরা বই পড়ে শিখি, ক্লাসে শিখি, তর্কবিতর্ক করে শিখি এবং সিনেমা দেখে শিখি। বিনোদনের মাধ্যমে শিক্ষায় উৎসাহিত করতেই ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা বিকাশের সুযোগ করে শিক্ষা দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়াবে। জাতীয় উন্নয়নের জন্য এ কর্মসূচি বড় ভূমিকা পালন করবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে-জেলার প্রতিটি স্কুল ও কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতাটি জুনিয়র ও সিনিয়র—দুই গ্রুপে অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে দুই গ্রুপে প্রথম থেকে পঞ্চম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা শনিবার ৫ সেপ্টেম্বর জেলা পর্যায়ের মূলপ্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র -উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিজ্ঞানচর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ, যুক্তিবোধ, সমস্যা সমাধানের দক্ষতা এবং গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *