স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহ-৪ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার ব্যবসায়ী আমিনুল হক শামীমের পক্ষে নগরীর কৃষ্টপুর এলাকায় ভোট কিনতে আসলে ২০ হাজার টাকাসহ তিনজনকে আটক করে জনতা।
শনিবার ৬ জানুয়ারি বিকাল ৫ টা ২০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান ও কোতোয়ালী থানার ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
কৃষ্টপুর আদমজি অরুণ কৃষ্ণ চৌধুরীর বাসার সামনে থেকে আটকৃতদের জবানবন্দি শুনে বিজ্ঞ আদালত সুতিয়াখালির মৃত আঃ জব্বারের ছেলে
মোঃ শফিকুল ইসলাম (৪০) এর দোষ স্বীকারমূলে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেন।
এসময় গ্রেফতারকৃত শফিকুল ইসলামের সাথে থাকা দুইজন নজিবুল হাসান (৩৫) ও জীবন মিয়ার(২৬) কাছ থেকে ঘটনা শুনে তাদের স্বাক্ষী করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।
