নিজস্ব প্রতিনিধি
১০ অক্টোবর, ২০২৩ মঙ্গলবার জেলা পুলিশ ময়মনসিংহের আয়োজনে বিট পুলিশিং কর্মশালা-২০২৩, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড)-এ অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সভাপতি করেন। এসময় মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ ), সহ জেলাধীন সকল থানার এসআই (নিঃ) এবং এএসআই (নিঃ) পদমর্যাদার অফিসারবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে সম্মানিত পুলিশ সুপার
বলেন, বিট পুলিশিং সেবার মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে পুলিশ এবং জনগনের মাঝে সম্পর্কের সেতু বন্ধন তৈরি করা সম্ভব হয়েছে। বিট পুলিশিং কার্যক্রমকে জোরদারের মাধ্যমে জনগণের সাথে নিবিড় যোগাযোগ ও সম্পর্ক সৃষ্টি করে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন এবং পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, সমাজ থেকে অপরাধ প্রবণতা কমিয়ে আনতে আগের চেয়ে আরও বেগবান হয়ে কাজ করতে হবে। কোন অফিসারের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ পেলে ছাড় দেয়া হবে না। থানা এলাকায় কোন প্রকার সম্পত্তি সংক্রান্ত অপরাধ বৃদ্ধি না পায় এবং কোথাও যেন কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সেদিকে নজরদারী বাড়ানোসহ দৃশ্যমান পুলিশিং এর জন্য সকলকে নির্দেশ দেন। জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বিট কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
