সামদানি হোসেন বাপ্পি

২৮ এপ্রিল ২০২৩ তারিখ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে ‘জেলা লিগ্যাল এইড কমিটি ময়মনসিংহ’ আলোচনা সভা ও র্যালির মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনে পালন করে। দিবসটির এবারের প্রতিপাদ্য, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’। ২০১৩ সাল থেকে জাতীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে ২৮ এপ্রিল আইনগত সহায়তা দিবস হিসেবে পালিত হচ্ছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি জনাব মমতাজ পারভিন মহোদয়,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মাননীয় বিচারক জনাব আনিসুর রহমান মহোদয়,স্পেশাল জজ জনাব শাহাদাত হোসেন,সাইবার ট্রাইবুনালের সম্মানিত বিচারক
(জেলা জজ)জনাব বজলুর রহমান,মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মমিনুল ইসলাম,মাননীয় অতিরিক্ত (জেলা ও দায়রা জজ) বৃন্দসহ সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ।
উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান,পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ,সম্মানিত সিভিল সার্জন,জেল সুপার।
এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারি,পাবলিক প্রসিকিউটর,সরকারি কৌসুলী,বারের নির্বাচিত সদস্যবৃন্দ,লিগাল এইড এর প্যানেল আইনজীবী বৃন্দ,বিভিন্ন সংস্থা হতে আগত সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা জজ শিপ ও ম্যাজিস্ট্রেট কর্মকর্তা কর্মচারীবৃন্দ,এনজিও সদস্যবৃন্দ,রোবার স্কাউট ও বিএনসিসি সদস্যবৃন্দ,আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডঃ মোহাম্মদ রাশেদ হোসেন ও বিজ্ঞ সহকারী জজ মাহফুজা আক্তার মিতু।
