সামদানি হোসেন বাপ্পি,,

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ মাছুম আহাম্মদ ভুঞা (পিপিএম) এর নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর দিক-নির্দেশনায় প্রতিদিন অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার ০১ এপ্রিল ২০২৩ তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া সহ মোট ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।

এরই মাঝে এসআই (নিঃ) আল মামুন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকা হইতে ধর্ষণ মামলার আসামী ১। মোঃ কামাল মিয়া ওরফে মটর মিস্ত্রী কামাল(৪২), পিতামৃত-গোলাপ মিয়া, সাং-শম্ভুগঞ্জ, সবজিপাড়া খালপাড়, এপি/সাং-থানা ঘাট, থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এএসআই (নিঃ)মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী থানাধীন আরকে মিশন রোড, ৩৬ বাড়ী কলোনী এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১। সাগর (২২), পিতা-শাহাবুদ্দিন, সাং-আরকে মিশন রোড, ৩৬ বাড়ী কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই (নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সেহড়া ধোপাখোলা মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী ১। মাহমুদুল হাসান জিসান (২৯), পিতা-মামুুনুর রশিদ, সাং-সেহড়া ধোপাখোলা, ২। সোহেল (৩০), পিতা-আরব আলী, সাং-বলাশপুর কসাই পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।

এএসআই(নিঃ) নূরুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন গাঙ্গীনারপাড় এলাকা হইতে অন্যান্য মামলার আসামী ১। মোঃ আঃ রশিদ মিয়া (৪৪), পিতা- মৃত আঃ জলিল, সাং- চক ছত্রপুর নদীর পাড়, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *