ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ২৭ আগষ্ট দুপুরে পরিচালিত অভিযানে ভাটিকাশর এলাকার এক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকে ১ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মসিকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম চলমান রয়েছে।এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। নিয়মিত মাইকিং, লিফলেট বিতরণের পাশাপাশি স্কুল ভিত্তিক সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযানকালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *