স্থানীয় প্রতিনিধি
ঈদ উপলক্ষে *র‍্যাব সাপোর্ট সেন্টার* উদ্বোধন প্রসঙ্গে।

ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও সেবায় ময়মনসিংহ শহর ও ঢাকা বাইপাস মোড়ে শিকারিকান্দায় এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এলেঙ্গায় র‍্যাব-১৪ এর সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। আজ সকালে ময়মনসিংহস্থ র‍্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান,বিপিএম র‍্যাব সাপোর্ট সেন্টারের উদ্বোধন করেন।

উক্ত সাপোর্ট সেন্টার সমূহে মলম পার্টি, অজ্ঞান পার্টি ও ছিনতাই প্রতিরোধে ২৪ ঘন্টা কাজ করবে র‍্যাব সদস্যরা। এছাড়াও অসুস্থ হয়ে পরা যাত্রীদের জন্য মেডিকেল টিম, এ্যাম্বুলেন্স, রোজাদারসহ তৃষ্ণার্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ও হয়রানি প্রতিরোধে অভিযোগ কেন্দ্র। ঘরমুখো যাত্রীরা যাতে কোনোরূপ সমস্যায় না পরে সেজন্য কোন যান বিকল বা ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক র‍্যাবের কারিগরি টিম দ্বারা মেরামত করা হবে বলেও জানান র‍্যাবের অধিনায়ক। এতে যানজট হ্রাস পাবে। এসময় র‍্যাব-১৪ এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *