মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহের ৩৩ নং ওয়ার্ডে চুরির প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। চোরের উপদ্রপে অতিষ্ঠ স্থানীয় ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা যায়, অতি সম্প্রতি সাংবাদিক সেলিনা কবীর এর স্বপ্নীল ভ্যারাইটিজ স্টোর সহ প্রায় ১০ টি দোকানে তালা ভেঙে চুরি হয়েছে।
প্রতিটি দোকানে একই কায়দায় একের পর এক চুরি হওয়াতে এলাকার মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে চিন্তিত। বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, চোর নিয়ে বড় আতঙ্কে আছি। ১/২ দিন পর পরই কারো না কারো ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন থেকে কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *