সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক “অধিকার এখানে এখনই প্রকল্পের” ২৩ টি জেলার যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। প্রকল্প বিষয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে গত বুধবার ২ আগস্ট সকাল দশটায় “রাইট হেয়ার রাইট নাও” প্রকল্পের উদ্যোগে ব্রাক লার্নিং সেন্টার ময়মনসিংহ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রাইট হিয়ার রাইট নাউ প্রকল্প -২ এরিয়া কো অর্ডিনেটর জিল্লুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন এনজিও ফোরাম প্রোগ্রাম কো অর্ডিনেটর জনাব মোঃ আব্দুল বাকী, পি কে এস এফ এর নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবুল কাশেম রাসেল, শান্তি মিত্র সমাজ কল্যাণ এর প্রতিনিধি সানজানা আফরোজ পপি, সঙ্গীতা সরকার প্রোগ্রাম অফিসার সিরাক বাংলাদেশ । আরো উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ রেজাউল করিম লার্নিং ডিভিশন ম্যানেজার, শোভন বিশ্বাস জেলা সমন্বয়কারী (সেলপ), নুসরাত জাহান জেলা ইউথ সমন্বয়কারী রাইট হেয়ার রাইট নাও প্রজেক্ট, ইয়ুথদের মধ্যে উপস্থিত ছিলেন কথা, দেলোয়ার, আবির, রাসেল, ওয়াসিম ও অন্যান্যরা

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *