ময়মনসিংহের কওমী মাদরাসার শিশুদের সাথে মতবিনিময় করেন -ওসি শাহ্ কামাল আকন্দ

ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়ার ছাত্রদের সাথে গুরুত্বপুর্ণ আলোচনা করেন কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ।

জানা গেছে, আজ বুধবার (১০ মে ২০২৩) সকালে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ঘুন্টিতে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনায় ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, মাদ্রাসা শিশুদের কেহ যেনো অপব্যাখা দিয়ে ভুল পথে না নিয়ে যেতে পারে। মাদক,বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, এসব থেকে বিরত থাকার পরামর্শও দেন তিনি।

ওসি আরো বলেন, কওমী মাদ্রসা ছাত্রদের দ্বারায় কোন অপরাধ সংঘঠিত হবেনা বলে আমি মনে করি। চলার পথ সহজ হওয়ার লক্ষে বিভিন্ন দিক-নির্দেশনায় দেন ওসি শাহ কামাল আকন্দ।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন ওসি শাহ কামাল আকন্দ। এ সময় উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুফতী তাজুল ইসলাম কাসেমীসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *