মোঃ ইমরুল আহসান
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ময়মনসিংহে শুরু হয়েছে ১০০ বলের ওয়ালটন ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। টুর্নামেন্ট। গত ২১ ডিসেম্বর রোজ সোমবার সকাল সাড়ে ৯ টায় নগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে টুর্নামেন্টের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মােঃ শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার মােহাম্মদ জাভেদ ওমর বেলিম। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) সভাপতি ও টুর্নামেন্ট কমিটির প্রধান উপদেষ্টা শ্রী দিলিপ পান্ডে, কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, উপদেষ্টা ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার সানােয়ার হােসেন, আনােয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব আতাউর রহমান ও মিডিয়া কমিটির চেয়ারম্যান এড. ফারমার্স আল নূর রাজিব প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *