স্থানীয় প্রতিনিধি
গাছ খাও, মাছ খাও নদী খাও কেন?
ব্রহ্মপুত্র বাঁচলে এর অববাহিকা বাঁচবে, ব্রহ্মপুত্র বাঁচলে মানুষ বাঁচবে।
গান-কবিতায় দাবী উঠুক,
গান-কবিতায় হোক প্রতিবাদ।
যুগে যুগে সাংস্কৃতিক কর্মীরাই সভ্যতা বাঁচাতে কাজ করেছে, যুগে যুগে শিল্প সাহিত্যের মানুষরাই সভ্যতাকে বাঁচিয়েছে।
ক্রম ক্ষীয়মান পুরাতন ব্রহ্মপুত্র নদকে বাঁচাতে কেউ যখন এগিয়ে আসেনি, তখন কিছু তরুন প্রাণ ময়মনসিংহের কাচারিঘাটে মৃত নদ রক্ষার দাবী সবার মাঝে ছড়িয়ে দিতে নদের বুকে এক অনন্য, অশ্রুত, অভিনব কৌশলে প্রতিবাদের আয়োজন করেছে।
