নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার দুপুরে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি নতুন বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় ২৮ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তারা নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেন এবং কেন্দ্রীয়ভাবে আয়োজিত র‌্যালিতেও অংশগ্রহণ করেন।

মিছিলে ২৮ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ২৮ নং ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ কামরুজ্জামান চন্চল ১ নং যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, যুগ্ন আহ্বায়ক কবির মিয়া ও যুগ্ন আহ্বায়ক কাজল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *