মোঃ ইমরান হোসেন
ময়মনসিংহ
বাল্যবিবাহ নিরোধকল্পে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে “ছড়িয়ে দিই তারুণ্যের কণ্ঠস্বর” প্রতিপাদ্যকে সামনে রেখে May Moment-2023 শীর্ষক এক আলোচনা সভা অদ্য ১৩-০৫-২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ বেলা ১২:০০ ঘটিকায় ময়মনসিংহ পুলিশ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়। সভাপতিত্ব করেন জনাব সেবাস্টিয়ান পিউরিফিকেশন, সিনিয়র ম্যানেজার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জামালপুর এসিও। সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা শিশু ও যুব ফোরামের সভাপতি জনাব মাহমুদুল হাসান মামুন। এছাড়াও ময়মনসিংহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, ময়মনসিংহ জেলা শিশু ও যুব ফোরামের সদস্যগণ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উক্ত সভায় অংশগ্রহণ করেন। এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর পক্ষ থেকে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
