কবি সারোয়ার জাহান ( সোহাগ) তার প্রাপ্য ২ টি প্রমোশন এর জন্য রেজিস্ট্রার বরাবর ৭ /১০ / ২০২৪ ইং তারিখে আবেদন জমা দেন। বঞ্চিত কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় এ সংস্থাপন শাখায় আবেদন করার জন্য আহবান করেন। তার প্রেক্ষিতে তিনি এ আবেদন করেন। এর আগে একাধিক পত্রিকায় কবি মোঃ সারোয়ার জাহান ( সোহাগ) এর চরম বঞ্চিত হওয়ার বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ দেখা যায় ।
ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা মোঃ মোজাম্মেল হোসেন বলেন , কবি সারোয়ার জাহান এর উপর এহেন অমানবিক ও বৈষম্য বিরোধী আচরণের তীব্র ক্ষোভ জানাই। উনার প্রাপ্য একাধিক প্রমোশন আমরা খুব শীঘ্রই দেখতে চাই ।
সাহিত্যপ্রেমী হাফেজ মাওলানা আমানুল্লাহ বলেন, সম্মাননা প্রাপ্ত কবি মোঃ সারোয়ার জাহান ( সোহাগ) কর্মক্ষেত্রে চরম বঞ্চিত যা নজিরবিহীন। উনার ২ টি প্রমোশন পাওনা আছে। বাংলাদেশ কৃযি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি এ বিষয়ে খুব দ্রুত উনাকে প্রাপ্য ২ টি প্রমোশন যেন দেন । আমরা খুব শীঘ্রই উনার ২ টি প্রমোশন ই দেখতে চাই।
মানবাধিকার নেতা আমিনুল ইসলাম ( সোহান) বলেন, কবি সারোয়ার জাহান এর উপর চরম বৈষম্যমুলক আচরণ করা হয়েছে যা খুব নিন্দনীয় । এখন এরকম বৈষম্য কেন থাকবে ? উনার প্রাপ্য ২ টি প্রমোশন ও উনার রিলেটেড কাজ দিতে হবে । এরকম বঞ্চিত উনাকে কেন করা হয়েছে জনগণ তা জানতে চায়। সংগঠক সজীব হোসেন সানি বলেন, কবি সারোয়ার জাহান কে ২ টি প্রাপ্য প্রোমোশন দেয়া হয় নি যা চরম নিন্দনীয়। আমরা খুব শীঘ্রই উনার প্রাপ্য ২ টি প্রমোশন দেখতে চাই ।
মোঃআলফাজ আহমেদ (সজীব) বলেন, কবি মোঃ সারোয়ার জাহান এর ২ টি প্রমোশন হওয়ার কথা ২ বছর আগে কিন্তু তিনি এখনো কোন প্রমোশন ই পান নি। কবি ও সাহিত্যিক রা যদি জাতির বিবেক হয় তাহলে এখানে কবি পর্যন্ত চরমভাবে বঞ্চিত।এটা কবি ও সাহিত্যিকদের জন্য চরম অপমান জনক। তিনি কবি হিসাবে পরিচিতি পেয়েছেন বেশ কিছুদিন হলো। তাই কবি ও সাহিত্যিকরা প্রয়োজনে কঠোর পদক্ষেপও নিতে পারে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এছাড়াও বিভিন্ন মহল ও পাঠকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *