স্থানীয় প্রতিনিধি,,
বরগুনার বেতাগীতে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দুই দিন আটকে রেখে ধর্ষণ মামলার আসামি মজিবুর রহমানকে ঢাকার মিরপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ ও র্যাব-১০ এর একটি যৌথ দল সোমবার দুপুরে গ্রেফতার করে তাকে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার বেতাগী থানায় সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।
