ড্যাশ

বরিশালের গৌরনদী উপজেলায় শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার এসআই মো. রেদোয়ান।

গ্রেপ্তার ৬৭ বছর বয়সী মোফাচ্ছেল হোসেন উপজেলার একটি মাদ্রাসার শরীর চর্চার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার ডুমরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে এসআই রেদোয়ান বলেন,শনিবার দুপুরে মাদ্রাসায় ক্লাস শেষে প্রথম শ্রেণির ওই ছাত্রী বাড়ির উদ্দেশে রওনা দেয়।

“পথে শিশুটিকে পানের বরজে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মোফাচ্ছেল। এ সময় লোকজন টের পেলে শিশুকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেন তিনি।”

শিশুটি বাড়িতে গিয়ে ঘটনাটি তার পরিবারকে জানায়। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মোফাচ্ছেলকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে এসআই জানান।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *