স্থানীয় প্রতিনিধি
বরগুনা জেলার চটপটি-ফুচকা ও হালিম ব্যবসায়ী সহ পথ খাবার ব্যবসায়ীদের নিয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,বরগুনা জেলা কার্যালয়ে একটি ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়।
উক্ত প্রোগ্রামে বরগুনা জেলার নিরাপদ খাদ্য অফিসার জনাব মোহাম্মদ বশির আহম্মেদ খাদ্যের নিরাপত্তা,খাদ্য পরিবেশনের সরঞ্জাম যথাযথ উপায়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা,খাবারের বিভিন্ন দূষক চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়াও নিরাপদ খাদ্য নিশ্চিতে বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *