৭ জুলাই ২০২৪ ইন তারিখের নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোবাশ্বের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী। আজ নরসিংদী পাবলিক কলেজ ও নরসিংদী জামিয়া কাসিমিয়া মাদ্রাসার মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং উক্ত ম্যাচে নরসিংদী পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং জামিয়া কাসিমিয়া মাদ্রাসা রানার্সআপ হয়। প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে, বঙ্গবন্ধুর শৈশব কৈশোরের স্মৃতি তুলে ধরেন এবং তিনি বলেন বঙ্গবন্ধু একজন ফুটবল প্রেমিক ছিলেন এবং ফুটবলের একজন ভালো খেলোয়াড় ছিলেন। তিনি বিজয়ী ও বিজিত উভয় দলকেই অভিনন্দন জানান এবং তিনি আশা ব্যক্ত করেন এই খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে একসময় ফুটবলের নেতৃত্ব দিবে। প্রধান অতিথি আরও বলেন, ফুটবল খেলা নরসিংদী জেলার প্রত্যেক উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে যেনো তরুন সমাজ খেলাধুলার মধ্যে থেকে নিজেদের দেহ-মনন গঠন করতে পারে এবং বর্তমান যুগের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও নেশা থেকে নিজেদেরকে বিপদমুক্ত রাখতে পারে।
