মোঃ ইমরুল আহসান
০৩ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৩:১৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন বাবলাতলা বাসস্টান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সাদা প্লাস্টিকের বস্তায় করে গাঁজা পরিবহন কালে আনুমানিক ১৫,৯০,০০০/- (পনের লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ৫৩ (তিপ্পান্ন) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শামীম শেখ (৩০), পিতা-মৃত মাজেদ শেখ, স্থায়ী ঠিকানা- চুমুরদী, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন ও নগদ- ২,১৫০/- (দুই হাজার একশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
