নিরব হাসান
ময়মনসিংহ,
২৫ তারিখ বিকাল ০৪ টায় চরপাড়া মেডিকেল কলেজ ও হাসপাতাল গেইট এর বিপরীতে প্রান্ত স্পেশালাইজড হসপিটালের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ শফিক, প্রান্ত স্পেশালাইজড হসপিটাল এর পরিচালক আবুল মুনসুর চন্দন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ উজ্জ্বল, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মাছুম, সহ-সভাপতি মোঃ মশিউর রহমান রানা সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *