মোঃ মিনহাজুল আবেদীন
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী সদস্য ও নেতাকর্মীরা সকাল ১০ ঘটিকা হইতে ছোট ছোট মিছিলে ফুলবাড়িয়া উপজেলা সদরে আসতে শুরু করে, এরপর ছোট ছোট মিছিল থেকে এক পর্যায়ে বৃহৎ প্রতিবাদী মিছিলের রুপ নেয়, মিছিল শেষে ফুলবাড়িয়ার প্রাণকেন্দ্র বঙ্গবন্ধু চত্বরে এসে বিশাল সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফুলবাড়িয়া পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া, সকল নেতাকর্মীরাই তাদের বক্তব্যে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
