মোঃ ইমরুল আহসান
রংপুরে দলে দলে মিছিলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই মিছিলে শারীরিক প্রতিবন্ধী (খর্বাকৃতি) রংপুরের গঙ্গাচড়া উপজেলার নাহিদ হাসান প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে এসেছে। তার ছোট ভাই রাসেল ইসলাম তাকে সঙ্গে নিয়ে এসেছেন।
নাহিদ হাসান ঢাকা পোস্টকে বলেন, সকাল ৬টায় বাড়ি থেকে বের হইছি আমরা। ৭টার দিকে রংপুর শহরে আসছি। প্রধানমন্ত্রীকে ভালোবাসি, একনজর দেখার জন্য এসেছি। আশা করি দেখতে পাব। এর আগে প্রধানমন্ত্রীকে সামনাসামনি দেখার সুযোগ হয়নি। আজকে প্রধানমন্ত্রীকে দেখতে পাব দেখে অনেক খুশি লাগছে। নিজে তো চলতে পারি না ছোট ভাইকে সঙ্গে নিয়ে হুইল চেয়ারে চলে এসেছি।
