মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় দলীয় নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তাঁর আদর্শ ও কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পূর্বধলার কৃতি সন্তান এবং সারাদেশে ছাত্রদলের অগ্নিকন্যা নামে খ্যাত মাননীয় সংসদ সদস্য মানসুরা আলম এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব জনাব আবু তাহের তালুকদার।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শামীমা সুলতানা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, উপজেলা বি এন পির যুগ্ম আহ্বায়ক ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু,পূ্র্বধলা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম মনসুর আহমেদ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *