মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোণার পূর্বধলায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার।
দলীয় কার্যালয়ে তিনি প্রবেশ করলে বিএন পি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

মানসুরা আক্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দেশের কল্যাণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন,ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশের জনগনের গুরুত্ব বেশি। ব্যক্তি কেন্দ্রিক মত বিরোধ থাকতে পারে,তবে দলের স্বার্থে দেশের সাথে আমরা ঐক্যবদ্ধ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান।

তিনি তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

শহীদুল্লাহ ইমরান তার বক্তব্যে আরো বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে যাকে পূর্বধলায় ধানের শীর্ষের প্রতীক দেওয়া হয়েছিল,তিনি কোনদিন নির্বাচনি কাজে আমাকে ফোন করেন নাই,পাশা পাশি আমাদের নতুন উপজেলা বি এন পির কমিটির অনেককেই নির্বাচনি কাজে বলে নাই বা ডাকে নাই।
শহীদুল্লাহ ইমরান বলেন,বি এনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান,পূর্বধলার রাজনীতি সম্পর্কে অবগত আছেন,তাই তিনি ছাত্রদলের সোনালি ফসল কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তারকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে মনোনীত করেছেন।

তিনি বলেন,জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আমাদের সকলের শপথ নেওয়া প্রয়োজন আমরা দলের স্বার্থে ঐক্যবদ্ধভাবে আলোচনা করে কাজ করবো,একে অন্যের বাজে সমালোচনা করবা না।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, শেখ মো: আব্দুর রাশিদ প্রমুখ।

এসময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এর আগে শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *