পাইকগাছায় অর্তকিত ভাবে হাসুকাঁচিতে কুপিয়ে আহসান হাবিব মোল্লা (৫৮) নামে এক ব্যক্তিকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী মোস্ত সরদার ( ৪২)। উভয়ের বাড়ী চাঁদখালীর মৌখালী গ্রামে।

এ ঘটনা ঘটেছে ১০ জুলাই সকাল ৯ টার দিকে মৌখালী বাজারের একটি চা স্টলে এবং হামলাকারী যুবক আহতব্যক্তির চাচাতো ভগ্নিপতি। স্থানীয়দের সহয়তায় পুলিশ মোস্ত সরদারকে আটক করে থানা হেফাজতে নিয়েছেন।

আহত হাবিব মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতের পারিবার ও স্থানীয়দের অভিযোগ মোস্ত নিজেই মাদকাসক্ত। ইতোপুর্ব মোস্ত নানা কারনে তার স্ত্রীকে মারধর করত। এক সময় হাবিব মোল্লাসহ অনেকে সালিশ করে উভয়ের মধ্যে মিমাংসা করে দেন। কিন্তু শেষ পর্যন্ত মোস্ত’র স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। স্ত্রীকে ফিরে পেতে মোস্ত আবারোও হাবিব মোল্লা’র দারস্থ হলে সমাধান মেলেনি। ধারনা করা হচ্ছে সেই ক্রোধ থেকে সে এ ঘটনা ঘটিয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *