মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলার প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,মিডিয়া কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। আজ ১৯ জুলাই বুধবার সকালে পলাশবাড়ী উপজেলা পরিষদ টাউন হলরুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি এস এম ফয়েজ উদ্দিনের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি৷

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, পলাশবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুলসহ অন্যান্যরা। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন,সারাদেশের ন্যায় পলাশবাড়ীতে উন্নয়ন চলমান রয়েছে। আগামীদিনে পলাশবাড়ীতে আন্দোলনের নামে বিগত সময়ের মত পেট্রোল বোমা,আগুন সন্ত্রাস, নাশকতা দাঙ্গা হাঙ্গামা করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করতে বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে আহবান জানান । তিনি আরো বলেন, শান্তিপূর্ণ বাংলাদেশের সৌহাদ্য সম্প্রতি কিংবা সামাজিক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *