মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী শেষে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর )সকালে উপজেলা পরিষদে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব‍্যবস্থাপনায় “অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এপ্রতিপাদ‍্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান-এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,৩১গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস‍্য ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ‍্যাড,উম্মে কুলছুম ম্মৃতি।

বিশেষ অতিথি, দুইবারের সফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ‍্যুৎ,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউনিয়নের দুইবারের সফল চেয়ারম্যান জননেতা মো. তৌহিদুল ইসলাম মন্ডল,থানা অফিসার ইনচার্জ(ওসি)আরজু মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ নেতা রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা রফিকুল ইসলাম,তৌফিকুল আমিন মন্ডল টিটু,মনোহরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহাব প্রধান রিপন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক ইউসুব আলি ও রাজুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সদস‍্যদের নেতৃত্বে বিভিন্ন দুর্যোগকালীন কিভাবে নিজেকে রক্ষা করতে হবে সে বিষয়ে একটি মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *