স্থানীয় প্রতিনিধি
২৫/০৫/২০২৩ খ্রি. তারিখে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ-এর অফিস প্রাঙ্গণে একটি শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় ময়মনসিংহের বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ এতো বেশি ছিলো যে উক্ত কার্যালয়ের ভিতরে বাইরে বারান্দায় এমনকি কর্মকর্তাবৃন্দের কক্ষেও জায়গার সংকুলান হয়নি। পরিবেশ অধিদপ্তর প্রাঙ্গণে ছাত্র-ছাত্রী, অভিভাবক, উৎসুক জনতার ভিড় ছিলো চোখে পড়ার মতো। ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিই আয়োজনের উদ্দেশ্য ছিলো। ৫ জুন ২০২৩ খ্রি. তারিখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
