ময়মনসিংহ প্রতিনিধি
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাসস্তবায়নে ময়মনসিংহ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে পুরস্কার পেলো সূর্যের হাসি ক্লিনিক। ময়মনসিংহে আন্তর্জাতিক ভাবে এই দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এই পুুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার ও বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মর্জিয়া হক এর হাত থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন সূর্যের হাসি-র প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজার, ক্লিনিক্যাল সার্ভিস ডা. মুহাম্মদ আলী আরমান, ডেপুটি ম্যানেজার রেভিনিউ আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ সূর্যের হাসি ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার তাহমিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক কাজী মাহফুজুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আরিফুল হক মৃদুল, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান, নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খান, মাওহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আল ফারুকসহ সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তাগণ।
পরিবার পরিকল্পনা কার্যক্রমের সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সূর্যের হাসি ক্লিনিক মা, শিশু, গর্ভবতী, প্রসবসেবা, প্রসব পরবর্তী মায়ের সেবা, বয়োজেষ্ঠদের সাশ্রয়ী মুলেসেবা, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থার মধ্যে সূর্যের হাসি ক্লিনিক একটি পরিচিত নাম। সূর্যের হাসি নেটওয়ার্ক-এর অধীনে সূর্যের হাসি ক্লিনিক দক্ষতা আর সুনামের সাথে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়ে আসছে। স্থানীয়দের কাছে গর্ভবতী, প্রসবকালীন, প্রসব পরবর্তী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্য সেবা, ল্যাব টেস্ট, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও মানসম্মত ঔষধ সহ বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য সূর্যের হাসি একটি আস্থার নাম। এছাড়াও ডেঙ্গুর পরীক্ষা, জরায়ু মুখ ক্যান্সার বিষয়ক সচেতনতা ও পরীক্ষা, শিশুদের ইপিআই টিকা প্রদান সূর্যের হাসি ক্লিনিকের উল্লেখযোগ্য কর্মকান্ড পরিচালনা করে আসছে।
