শামীম তালুকদার
নেত্রকোণা
নেত্রকোণায় ২৬ মে (শুক্রবার) সকাল থেকে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম আরম্ভ হয়েছে। আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় এবং আল- নূর চক্ষু হাসপাতালের সহযোগিতায় প্রায় ১ হাজার চক্ষু রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে লেন্স প্রদানসহ অপারেশন ও ঔষধ বিতরণ করা হবে।
নেত্রকোণায় ডায়াবেটিক সমিতি হাসপাতালে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন, আল -নূর চক্ষু হাসপাতালের উপদেষ্টা এবং সাবেক সচিব নূরন্নবী তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও আটপাড়া উপজেলা পরিষদ হাজী খায়রুল ইসলাম, ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক
গাজী মোজাম্মেল হোসেন টুকু সহ ডায়াবেটিক সমিতি ও আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কর্মকর্তাগণ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *