আশেক মাহমুদ শাকিল
বিশেষ প্রতিনিধি

নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মা/রা/মা/রি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যো/দ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃ/ত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভুথ্যানের সময় পুলিশের গু/লিতে চোখ হারিয়েছিলেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আ/টক করা হয়েছে। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলরত যাহবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে ইজারা নেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে মদন আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও সিএনজি চালকের বা/গ্‌বিতণ্ডা ও মা/রামা/রি শুরু হয়। ওই সময় সিএনজিতে থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক মা/রামা/রি থামাতে গিয়ে টোল আদায়কারীর ঘু/ষিতে আহত হন। একপর্যায়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃ/ত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আ/টক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *