বুলবুল আহমেদ
স্টাফ রিপোর্টার
নেত্রকোণায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার লক্ষ্যে নেত্রকোণায় মতবিনিময় সভা করেছে নেত্রকোণা জেলা বিএনপি।
২৮ই সেপ্টেম্বর ২০২৪ শনিবার দুপুরে নেত্রকোণা পৌর শহরের জয়নগর এলাকায় নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নেত্রকোণা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব ড.রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার,জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মনিরুজ্জামান দুদু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোখলেছুর রহমান খান (খসরু) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী সহ জেলা বিএনপির অন্যান্য নের্তৃবৃন্দ। বর্ধিত সভায় জেলার ১০টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
