নীলফামারীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের গাছবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা গ্রামের জামায়াতকর্মী মো. দুলাল হোসেন (৫৪), নীলফামারী পৌর জামায়াতের সদস্য মো. আজিমুল হক (৩০), পৌর জামায়াতের রোকন আ. লতিফ শাহ (৪০), খোকশাবাড়ী ইউনিয়ন জামায়াতের সদস্য আশরাফ আলী (৪৮), একই ইউনিয়নের সদস্য মো. নুরুজ্জামান (৫০), সদর উপজেলা জামায়াতের রোকন মো. আবু সুফিয়ান (৩৯), পৌর জামায়াতের সদস্য মো. মোনা (২৪)।
