মোঃকায়সার রশীদ
নির্ধারিত সফরসূচি অনুযায়ী ২৭ এপ্রিল ২০২৩ সকাল ৮ ঘটিকায় শেরপুর জেলায় আগমন করেন, বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী। এসময় শেরপুর জেলার জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার ফুলের তোরা দিয়ে স্বাগত জানান আরও উপস্থিত থাকেন, শেরপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বার, শেরপুর জেলা দায়রা জজ সহ বিচারবিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তাগন, জেলা পুলিশের কর্মকর্তাগন ও সংশ্লিষ্ট সকলে।
জেলা পুলিশের চৌকষ একদল পুলিশ মাননীয় প্রধান বিচারপতি জনাব হাসান ফয়েজ সিদ্দিকী সাহেবকে গার্ড অব অনার প্রদান করেন।
