স্থানীয় প্রতিনিধি

আসন্ন দ্বাদশ নির্বাচন বানচাল, জনমনে আতঙ্ক সৃষ্টি ও ভোটার উপস্থিতি কমানোর উদ্দেশ্যে জনমত তৈরির লক্ষ্যে গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক, ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক পদধারী এবং গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (২০১৪-১৯) আহম্মেদ তায়েবুর রহমান হিরণ আজ সন্ধ্যায় গৌরীপুর উত্তর বাজার এলাকায় লিফলেট বিতরণ করে।লিফলেট বিতরণ করার মূল উদ্দেশ্যেই ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করা । ০৫ ডিসেম্বর সন্ধ্যা ১৯.০০ ঘটিকার সময় র‍্যাব-১৪ ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে আসামী আহম্মদ তায়েবুর রহমান @ হিরণ(৫২), পিতা-মোঃ আবু সাইদ, সাং-কাউরাট, ইউপি নং-০১,মইলাকান্দা,থানা- গৌরীপুর, জেলা-ময়মনসিংহ ‘কে নির্বাচন বর্জনের আহ্বান সম্বলিত লিফলেটসহ গৌরীপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সদর ব্যাটালিয়ন, ময়মনসিংহ।

এখানে উল্লেখ্য যে, গত ১৯ ডিসেম্বর বিকাল আনুমানিক ১৪.৪৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর সাকিনে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ’গামী প্রধান সড়কের উপর উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন দুষ্কৃতিকারী উশূঙ্খল জনগণ রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতঃ সরকার বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। একপর্যায়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন অর্ন্তঘাতিমূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন করে নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে রাস্তায় শ্যামল ছায়া নামের একটি বাসে ইট পাথর দিয়ে ঢিল মেরে বাসের সামনের ও দুই সাইডের গ্লাস ভেঙ্গে দেয় ও একটি মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয় । এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গৌরীপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ পেনাল কোডের ১৪৩/৩৪১/৪৩৫/৪২৭/৩৪ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১২, তারিখঃ ২০-১২-২০২৩খ্রি.।

এখানে আরো উল্লেখ্য যে, গত ১৪ নভেম্বর রাত আনুমানিক ২১.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউনিয়নের গাঁও রামগোপালপুর সাকিনে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ’গামী প্রধান সড়কের উপর উক্ত আসামীসহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জন দুষ্কৃতিকারী উশূঙ্খল জনগণ রাস্তা অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করতঃ সরকার বিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে থাকে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন অর্ন্তঘাতিমূলক কর্মকাণ্ড করার পরিকল্পনা করে জীবন ও সম্পত্তির ক্ষতিসাধন করে নাশকতা সৃষ্টির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে রাস্তায় কয়েকটি ট্রাক ও অটো গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ময়মনসিংহের গৌরীপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ পেনাল কোডের ১৪৩/৩৪১/৪২৭/৩৪ ধারায় একটি মামলা করেন। যার মামলা নং-১১, তারিখঃ ১৫-১১-২০২৩খ্রি.।উল্লেখিত দুটি ঘটনার মূলহোতা ছিলেন গ্রেফতারকৃত আসামি আহম্মদ তায়েবুর রহমান @ হিরণ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নির্বাচন কেন্দ্রিক সহিংসতা ঘটানোর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করাই ছিল তার মূল উদ্দেশ্যে।
উপরোক্ত ঘটনাগুলোর মতো যাতে আর কোন ঘটনা না ঘটে সে প্রেক্ষিতে র‍্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীকে ময়মনসিংহ জেলার গৌরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *