০২ আগষ্ট রোজ বুধবার বেলা ১১ টায় গুলকিবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের তত্বাবধানে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প-০২ এর আওতায় পিএসটিসি ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনে শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা মোঃ ইকরামুল হক টিটু।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক।
আরও উপস্থিত ছিলেন মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ, ০৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিয়াজ মোর্শেদ, ৪,৫,৬ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর শাম্মি আক্তার মিতু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক মোঃ ইকবাল হোসেন, মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ সহ প্রমূখ।
