স্থানীয় প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় দক্ষিন মাইজপাড়া ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের বিতরণকৃত চাল ক্রয় করে চারুয়াপাড়া বাজারে নিজাম উদ্দিনের দোকানে মজুত করে রাখারসহ বিভিন্ন দোকান থেকে ৫ টন চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন।
এসময় একজনকে হাতেনাতে আটক করেন থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান।

এনিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ুন সরকার বলেন, আমি প্রতি কার্ডদারীদের মাঝে ১০ কেজি হারে সুষ্ঠু ভাবে চাল বিতরণ করছি। চাল উত্তলন করার পর কার্ডদারীরা হয়তো বাহিরে চাল বিক্রি করেছে এবং উত্তলন করার পর বিক্রিকৃত চাল চারুয়াপাড়া বাজারে মজুত রাখার সময় উপজেলা নির্বাহী অফিসার জব্দ করেন।

অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে মামলা রুজু করার প্রস্তুতি চলছে।

এব্যপারে উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন বলেন, বিতরণ কার্যক্রম পরিদর্শন করার সময় চাল ক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে চারুয়াপাড়া বাজারে নিজাম উদ্দিনের দোকানে অভিযান পড়িচালনা করে দোকান থেকে চাল জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা প্রক্রিয়াধীন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *