রবিউল ইসলাম
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে প্রায় ১১ বছর আইনী প্রক্রিয়া শেষে ৬০ শতাংশ জমির দখল ঢাক ঢুল পিটিয়ে বুঝিয়ে দিয়েছে সিনিয়র সিভিল জজ আদালত নালিতাবাড়ী। ঐ আদালতের নির্দেশে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জেলা জজ এর নাজির ঢাক-ঢোল পিটিয়ে লিপি রাণী সরকারকে গত সোমবার (৭ সেপ্টেম্বর) জমিটি বুঝিয়ে দেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের খুজিউড়া মৌজার গেরাপচা গ্রামে আরএস-৩২৫, আরওআর-৪৭৫ ও বিআরএস-৫৬ খতিয়ানভুক্ত জমিটি নিয়ে অবৈধ দখলদার আশরাফ আলী, কুবেদ আলী, মনিরুল, সোহেল ও জুয়েলকে বিবাদী করে ২০১৫ সালে মামলাটি করেন ডিক্রীপ্রাপ্ত জমির প্রকৃত মালিক লিপি রাণী সরকার।
জানা গেছে,জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে লিপি রাণী সরকার নালিতাবাড়ী’র সিনিয়র সিভিল জজ আদালতে ২০১৫ সালে মামলা দায়ের করেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লিপি রাণী সরকারের পক্ষে সম্প্রতি ডিক্রী প্রদান করেন। পরে ডিক্রী অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে নির্দেশ দেন আদালত। নির্দেশনা অনুযায়ী সোমবার দুপুরে জেলা জজ আদালতের নাজির আব্দুর রউফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে লাল পতাকা উড়িয়ে ডিক্রিপ্রাপ্ত ৬০ শতাংশ জমির দখল লিপি রাণী সরকারের কাছে বুঝিয়ে ঘোষণা দেন। ঘোষণা কালে ডিক্রীপ্রাপ্ত বাদী ও মামলায় হেরে যাওয়া বিবাদী পক্ষসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।
এদিকে দখল হস্তান্তর দেখতে উৎসুক মানুষের ভির জমে। দীর্ঘ আইনি লড়াইয়ে জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন লিপি রাণী সরকার ও তার পরিবারের সদস্যরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *